নৌকাডুবি

বইয়ের নাম : নৌকাডুবি।

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর।

আমাদের সমাজে মেয়ে হয়ে জন্মানোর দায় অনেক। সংসার, সংস্কার, আচার, রীতি, লোক লৌকিকতার দায় নারীর সম্মান আর জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বের সমাজের কাছে। সারাক্ষণ অনিরাপদ অনিশ্চিত জীবন বয়ে বেড়ানোই যেন নারীর ভবিতব্য।।।

কিন্তু কেবলমাত্র যিনি উপরে থাকেন তাহার হিসেবেই কেউ ঠকে না...... কেউ না।

কমলাও ঠকে নি।ঠকে যায় নি তার বিশ্বাস আর ভক্তির কাছে। এত পীড়া সহ্য করার পর তার জীবনের মেঘ কাটিয়ে দিলেন বিধাতা। প্রকৃতি কতটুকু কেড়ে নেয় জানি না তবে কখনো কখনো দারূণভাবে অনেক কিছুই ফিরিয়েও দেয়। নলিনাক্ষবাবু আসলেই একজন মন সুন্দর মানুষ। নৌকাডুবিতে হারিয়ে যাওয়া স্ত্রী কমলার জন্য অপেক্ষা, ত্যাগই কমলাকে স্ত্রীরূপে পুর্ণবার মেনে নিতে কোন কুন্ঠাবোধই জাগায় নি তার মনে। কমলার জীবনে এত উত্থান পতনের পর এমন স্বামীপাওয়া তার সৌভাগ্যই প্রকাশ করে।
শেষপর্যন্ত এটাই স্বস্তির আর আনন্দের ছিল।

তবে এই কৃতজ্ঞতা কেবল রমেশেরই প্রাপ্তি বৈ আর কারো নয়। কি স্বচ্ছ আর নির্মল চরিত্রেরই না রমেশ!!! কমলাকে সমাজ সংস্কারের তাচ্ছিল্য থেকে রক্ষা করার জন্য যখন নিজের ভালোবাসা হেম মানে হেমলনিনীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল তখন হেমের জন্য খুব কষ্ট হয়েছে। কিন্তু হেম শত শত বার ভাঙ্গিয়া গিয়া ও রমেশকে বিশ্বাস করিত আর একেকবার অক্ষয়ের পরিহাস থেকেও যখনই রমেশকে বাঁচাইয়া লইতো ততবারই আমার হেম কে খুব দারূণ লাগতো। কিন্তু রমেশের অনুপস্থিতি যে হেমের মনে বিষাদ তৈরী করেছে তা কেবল হেমের পিতাই অনুধাবন করিতে পারিতেন। হেমকে তো তিনি স্নেহের আদলে আগালাইয়া রেখেই লালন করেছেন। পিতৃস্নেহ যে অতুলনীয় ছিল তা বারংবার বললেও কম হবে।

উমেশ, খুড়া , শৈলজা চরিত্রগুলান ভালো লেগেছে অনেক। আরো ভালো লেগেছে হেম আর তার পিতা অন্নদার চায়ের আয়োজন। কি শান্তির লাগত সেই মুহুর্তগুলান।

 ফয়েজুন নেছা প্রেমা

নৌকাডুবি


Post a Comment

0 Comments