বইয়ের নাম : শেষের কবিতা।
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রেম ধুম করে হয় না কিন্তু হুট করেই হয়ে যায়।
যার মন মেয়েদেরকে পছন্দ করে কিন্তু ভালোবাসার
পরিনয়তে যত আপত্তি সেই
অমিত রায়ের বেলাতেও কিছু অন্যথা ঘটে নি।
অমিত আর লাবণ্য সম্পূর্ণ ভিন্ন চিন্তা, চেতনা,স্বভাব,
মনন সবকিছুতেই আলাদা। এমন কি
যে কাব্যসাহিত্যকে কেন্দ্র করে উপন্যাসের ভিত্তি প্রস্তর গড়ে উঠেছে তাতেও
তাদের ঢের ঢের অমিল।
তবুও লাবণ্যকে তার ভালো লেগেছে।ভালোবেসে তার নাম
দেয় বন্যা। তাকে কবিতায় অনন্যা বলেও শব্দে শব্দে তার প্রতি নিজের প্রেম
ব্যক্ত করে। লাবণ্য ও অমিত কে মিতা বলে ডাকত।।
অমিত লাবণ্যকে নিয়ে মনে মনে ঘর সাজায় কখনো
গঙ্গার ধারে তো আবার কখনো পাহাড়ের উপরে প্রকৃতির কাছে। কত কাব্য গাঁথে প্রেম দিয়ে।
কিন্তু এত প্রেম আর ভালোবাসাও লাবণ্যকে তার নিজের করে
রাখতে পারেনি। না তা লাবণ্যর
জন্য নয়। লাবণ্য খুব নিটোল ছিল অমিত কে ফাঁকি দিয়েছে বলে এমন কোন দায়ই
তাকে দেয়া যায় না।
যে কিনা নিজের সুখের পথকে অবরোধ করে নিজের
হৃদয়ে শূন্যতার পুষ্প ফুটিয়ে অমিতকে তার পূর্ব প্রেম কেতকীর কাছে নির্লিপ্তভাবে
প্রেরণ করেছিল।।
যে রত্নকে সস্তায় পাওয়া গেলেও তার
আসল মূল্য যে বুঝে সেই তো আসল জহুরি। অমিত ও লাবণ্যকে সেভাবেই চিনেছিল।
কিন্তু এত চেনার পর ও যে ঘর দুজনে ভালোলাগার সব
উপকরণ দিয়ে অদৃশ্যভাবে মনে মনে সাজিয়েছিল তা আর কোনদিন দৃশ্যত হয়নি।
তাই একটা দীর্ঘশ্বাস নিয়েই আপনাকে
বলতে হচ্ছে, অমিত
রায় আপনি লাবণ্যকে এতটা পেয়েও পান নি কিংবা পেয়েই হারিয়েছেন।।।।
আপনি প্রেমের চেয়েও বেশি দীর্ঘশ্বাস হয়েই
থাকবেন অমিত রায়!

0 Comments