আমি তপু

"একটা অপ্রত্যাশিত দূর্ঘটনাতে এলোমেলো হয়ে গিয়েছিল তের বছরের কিশোরের জীবন। বয়সটা কৈশোরের হলেও নির্মমতা, অবহেলা, অনাদর, কঠোরতার গাঢ় ছাপ আঁকা হয়েছিল তার অভিজ্ঞতায়। অভিজ্ঞতায় হয়ে উঠেছিল একজন পরিপক্ক মানুষ। কিন্তু বয়সে সে তো কেবলই নিম্নমাধ্যমিকে পড়ুয়া বালক। নিষ্ঠুরতার ছাঁচে জীবনের উজ্জ্বল মুহুর্তগুলো শুকিয়ে গিয়েছিল তার অনুভূতি থেকে। অভিমান আর নিঃসঙ্গ অসহায়ত্ববোধে বুঝতে পেরেছিল আত্মহত্যাই এই নিষ্ঠুরতা থেকে মক্তির একমাত্র উপায়। আর ঠিক আত্মহত্যা করার ইচ্ছা নিয়েই একদিন একদিন করে সে বেঁচে উঠতে লাগলো।


শুধুমাত্র এই বেঁচে থাকার সাহস দেয়ার মানুষই পৃথিবীতে খুব করে খুঁজলেও এক দুজন মেলা ভার। অথচ চারদিকে মানুষেরই সবচেয়ে বেশি অভয়ারণ্য!!!!


কিন্তু নির্মমতার অপর পৃষ্ঠাতেই তার জীবনে উঁকি দেয় সেই সাহস। সেই সাহসিকতায় হয়ে উঠে সে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন। অর্জন করে নেয় বিখ্যাত ম্যাথমেটিশিয়ানের খ্যাতি,পদক, কত কত মানুষের আন্তরিকতার সাথে উচ্ছ্বাসমিশ্রিত ভালোবাসা ও "


গল্পটা প্রথম পড়েছিলাম বছর দুয়েক আগে। প্রথমবারের অনুভূতি সময়ের সাথে সাথে ঠিক কতটা ম্লান হয়ে যায় তা পরখ করতে দ্বিতীয়বার পড়া। পড়ার পর শুধু প্রথম যা মনে হয়েছিল তাই বলতে ইচ্ছা করছে........


"লেখক গল্পের শেষ পৃষ্ঠায় এভাবে বারংবার কাঁদিয়ে দেয়ার জন্য আরো বহুকাল, বহু শতাব্দীকাল ধরে বেঁচে থাকুন। পৃথিবীটাকে এভাবে গল্প বলে বলেই বাঁচিয়ে রাখুন।" 

 ফয়েজুন নেছা প্রেমা

আমি তপু


Post a Comment

0 Comments