বইয়ের নাম : রিক্তের বেদন।
লেখক: কাজী নজরুল ইসলাম।
"রিক্তের
বেদন " নজরুলের গল্পগ্রন্থ। আটটি সংকলিত ছোটগল্পের সবগুলোই গল্প ভালো লাগার মত।
"রিক্তের বেদন"
গল্পে বীর সন্তানের মায়ের আশা বিজড়িত নয়ন আর তার প্রিয়ার অশ্রুমিনতিভরা ক্রন্দনও তার যুদ্ধের পথকে রোধ
করতে পারে নি। বীর সৈনিকের গুলিতেই তার প্রেমের সমাধি হয়। বাইরের যুদ্ধের
চেয়ে যে ভিতরের যুদ্ধ ভীষণ রিক্ত আর বেদনাস্ফুরিত।।।
"বাউণ্ডুলের
আত্মকাহিনী" গল্পে বাউণ্ডুলে ছেলেটির ও একনিষ্ঠ প্রেম হয়। সেই প্রেম তাকে
কেমন আত্মহারা করে তোলে। স্নিগ্ধ করুণ বেদনা জড়িয়ে থাকে। এই প্রেম
সুন্দর।।
"মেহের
নিগার " গল্পে
ভালোবাসার নিগুঢ়তা কেবল দুটি হৃদয় ছাড়া আর কেউ বুঝতে পারে না। অপবিত্র
জোঠরে জন্ম নেয়া অস্তিত্বে ও পবিত্র ভালোবাসা জন্মাতে পারে। ভালোবাসার
যে কোন জাত বা ধর্ম নেই।।
"সাঁঝের
তারা" গল্পে কাল্পনিক অনুভূতিতে সিক্ত প্রেমের গল্প। মানুষের মন যে
মস্ত এক প্রহেলিকা। অব্যক্ত ব্যাথায় বড্ড কাতর হয়ে পড়ে।
"রাক্ষুসী"
গল্পে একটা নির্মম বাস্তব দৃশ্য তুলে ধরেছেন। নারী জাতি অনেক বড় ত্যাগ
স্বীকার করতে পারে কিন্তু নিজের স্বামীর অধিকার কিছুতেই ছাড়তে পারেন না।
"সালেক"
গল্পে সমাজের উচ্চপদস্থ এক কাজীর কথা বলা হয়েছে। খুব নিষ্ঠুরভাবেই সেই কাজীর
অহঙ্কারের পতন ঘটে তার নিয়তির হাতে।
"স্বামীহারা" গল্পের
নায়ক আর নায়কের মার মত যদি সব ঘরে ঘরে এমন স্নেহ, মমতা আর ভালোবাসার চিত্র ফুটে উঠতো তবে পৃথিবীটাই না কি
সুন্দর হত।। কিন্তু এত দারুণভাবে ভাব্বার মানুষ কই। সমাজের একের সুখ
যে অন্যের সহ্যই হয় না। মারাত্মক সুন্দর একটা গল্প লিখেছেন নজরুল।
"দুরন্ত
পথিক" গল্পে অনির্বাণ,
তেজস্বী আত্মত্যাগী নবীনদের হাত ধরেই
বারবার পৃথিবীতে ন্যায়ের সূর্য উদিত হয়। যাদের কোন মৃত্যু নেই। যারা অমর
হয়ে থাকে মুক্তির পথে।

0 Comments